নিজস্ব সংবাদদাতা:
কেন্দ্র সরকার খসড়া পাঠ্যক্রম দিয়ে জানিয়েছিল রাজ্য সরকারকে মহাভারত ও শকুন্তলা পড়াতে হবে। এই নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেন। প্রত্যেক উপাচার্যকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে এবং তাঁদের নোট অথবা এই বিষয়ে তাঁদের কি চিন্তা ভাবনা রয়েছে তা জানাতে বলেছে।
উপাচার্যদের মতামত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রকে জবাব দেবে রাজ্য সরকার। পাশাপাশি কেন্দ্র জানিয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ে ফাঁকা সিট রাখা চলবে না। মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের নিয়োগ করতে হবে। গেস্ট লেকচারার হিসেবে সরকারের সঙ্গে কথা না বলে নিয়োগ করা যাবে না। যেকোনো ইনস্টিটিউটে গেস্ট টিচার বা লেকচারার নিয়োগ করতে গেলে প্রথমে সরকারের পরামর্শ নিতে হবে। শিক্ষা দপ্তরের থেকে অনুমোদন নিয়ে তারপরেই নিয়োগ করা যাবে বলে, আজ বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news