নিজস্ব সংবাদদাতা:
ফের দুর্ঘটনা হাওড়ায়। শনিবার সকালে হাওড়ার জয়পুর ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে একটি সরকারি বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে রাস্তার উপর উল্টে যায় লরিটি। ওই লরিতে তথ্যপ্রযুক্তি সেন্টারের বিভিন্ন সামগ্রী ছিল। মালপত্র রাস্তায় ছড়িয়ে পড়ে। জাতীয় সড়কে প্রবল যানজটের সৃষ্টি হয়।
অভিযোগ, ঘটনার প্রায় বেশ কয়েক ঘন্টা পর পুলিশ সেখানে আসে। মালপত্র তোলার পর ক্রেনের সাহায্যে লরিটিকে তোলা হয়। এরপরই যান চলাচলের পরিস্থিতি স্বাভাবিক হয়। এই দুর্ঘটনায় লরি চালক ও খালাসি জখম হন। এদেরকে কোনা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। কি কারণে দুর্ঘটনা ঘটল পুলিশ সেটি খতিয়ে দেখছে। তবে সরকারি বাসের যাত্রীরা এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news