Breaking News
Home / TRENDING / কংগ্রেসের ১০০ নেতা ইস্তফা দিতে চান! কারণ জেনে নিন

কংগ্রেসের ১০০ নেতা ইস্তফা দিতে চান! কারণ জেনে নিন

ওয়েব ডেস্কঃ

 

দল থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করল কংগ্রেসের প্রায় ১০০ নেতা। দলের সভাপতি পদে রাহুল গাঁধী ফিরে না এলে, তাঁরাও দলে থাকবেন না বলে জানিয়ে দিলেন। শুক্রবার এই মর্মে দেশের বিভিন্ন রাজ্য থেকে ছোটবড় প্রায় ১০০ নেতা ইস্তফা দেওয়ার কথা জানায় দলকে।

 

এই তালিকায় রয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক বাবরিয়া, গোয়ার প্রদেশ সভাপতি গিরিশ চোধানকার, তেলেঙ্গানার কার্যকরী সভাপতি পুনম প্রভাকর, দিল্লির কার্যকরী সভাপতি রাজেশ লিলথিয়া এবং জাতীয় কংগ্রেসের যুব সহসভাপতি ভিবি শ্রীনিবাস। এছাড়া ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ জোশী, বীরেন্দ্র রাঠৌর, অনিল চৌধুরী, রাজেশ ধর্মানী, বিদেশ বিষয়ক সম্পাদক বীরেন্দ্র ভাসিস্ত এবং  মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতা ডি’সুজা। এর আগে বৃহস্পতিবার রাত্রে রাজ্যসভার সাংসদ বিবেক থানকার টুইট করে ইস্তফা দেওয়ার কথা জানান।

 

লোকসভায় ৫৪৩ টি আসনের মধ্যে কংগ্রেস মাত্র ৫২টি আসন পায়। যা নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েন খোদ দলের সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেসের পরিবারতন্ত্রের উপর অনেকে আঙুল তোলায়, সভাপতি পদ থেকে নিজেকে সরিয়ে নিতে চান রাহুল। তাই ২৫ মে থেকে দলের কোনো ব্যাপারে নিজের সিদ্ধান্ত তিনি জানাননি। এমনকি দু’একজন নেতা ছাড়া দলের কারোর সাথে দেখা পর্যন্ত করতে চাননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *