ওয়েব ডেস্কঃ
মহারাষ্ট্রের পুণেতে ভারী বৃষ্টির ফলে বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল ১ মহিলাসহ ৫ জন শিশুর। শুক্রবার গভীর রাতে ভারী বৃষ্টি কারণে একটি উঁচু বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন।
জানা গিয়েছে, বাড়িটি যেখানে ভেঙে পড়েছে, তার নীচে ঘুমিয়ে ছিল কিছু শ্রমিক। বাড়ির অংশটি ভেঙে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। মহারাষ্ট্রের শ্রমমন্ত্রী চন্দ্রকান্ত দাদা পাটিল বলেন, “এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। ওই স্থানে ঘুমিয়ে ছিল বিহার ও ওড়িশার কিছু শ্রমজীবী মানুষ। সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুণের জেলাশাসক নাভাল কিশোর রাম জানান, “মূলত বেশি বৃষ্টির কারণে দেওয়াল ভেঙে এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই শ্রমিকরা বাড়ির তৈরির কাজ করত। তাই তারা অস্থায়ী ক্যাম্প করে নির্মিয়মান এলাকায় ছিল।” ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে পুণে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী। প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় পুণেতে প্রায় ৮০ মিলিমিটারের বেশী বৃষ্টিপাত হয়েছে, ২০১০ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news