নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
লিলুয়ার বেনারস রোডে শনিবার রাত দশটা নাগাদ নেলপালিশের কারখানায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের একটি ছিট কাপড়ের গোডাউনে। এছাড়া পাশের একটি দোতলা বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। সেই বাড়িতে রাখা চারটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে সংলগ্ন বস্তিতে। বস্তির প্রায় ১৬ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শতাধিক মানুষ গৃহহীন।
খবর পেয়ে প্রথমে দমকলের ছটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। কিন্তু নেলপালিশ তৈরির ওই কারখানায় প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের রাসায়নিক রাসায়নিক মজুত ছিল। ফলে আগুন বাগে আনা সম্ভব হচ্ছিল না। পরে আরও ছটি দমকল আনা হয়। ১২ টি দমকলের চেষ্টায় রাত তিনটে নাগাদ আগুন আয়ত্বে আসে। তাছাড়া সরু গলি থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news