Breaking News
Home / TRENDING / সর্পদেবীর প্রসাদে বিষ! অসুস্থ হয়ে হাসপাতালে ৫০

সর্পদেবীর প্রসাদে বিষ! অসুস্থ হয়ে হাসপাতালে ৫০

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:

মনসা পূজার খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৫০ জন ভর্তি ঘাটাল হাসপাতালে। কুমারেশ রায়, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর : মনসা পূজার খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৫০ জন ভর্তি ঘাটাল হাসপাতালে। জানা গেছে, ঘাটাল থানার সুলতানপুর গ্রামের পূর্ব পাড়ায় কাশিনাথ পন্ডিতের বাড়িতে গতকাল মনসা পূজা হয়। সেই পূজোর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে শতাধিক ব্যাক্তি। গুরুতর অসুস্থ বাক্তিদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪৬ জনকে ভর্তি করা হয়েছে তাঁর মধ্যে ১৩ জন শিশু রয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল সন্ধে বেলায় মনসা পূজা উপলক্ষ্যে নেমন্ত্রন ছিল কাশিনাথ বাবুর বাড়িতে। গ্রামের লোক থেকে অাত্মীয় স্বজন সবাই মনসা পূজোর অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়। রাত বাড়ার সাথে সাথে সবারই পেট ব্যাথা, বমি, পায়খানা হতে শুরু করে তারপর তাঁদের তড়িঘড়ি ঘাটাল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে গ্রামবাসীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে খাবারের বিষক্রিয়াই এই ঘটনা ঘটেছে। তবে সবাই সুস্থ রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *