নিজস্ব সংবাদদাতা
হতাশায় ভুগছেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব । সোমবার আরআইএমএস হাসপাতালের ডিরেক্টর আর কে শ্রীবাস্তব। আরআইএমএস ও এইমসের যে চিকিৎসকেরা লালুর চিকিৎসা করেছিলেন, তাঁদের রিপোর্টে এই ডিপ্রেশনের উল্লেখ আছে বলে জানিয়েছেন শ্রীবাস্তব। এইমসের রিপোর্টেও লালুর হতাশায় ভোগার উল্লেখ রয়েছে বলে সংবাদ সংস্থাকে জানান তিনি। তবে এখনই কোনও মনোবিদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখবেন কিনা সে বিষয়ে কিছু বলতে চাননি শ্রীবাস্তব। প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত আরজেডি নেতা লালু প্রসাদ যাদব ৩০ অগস্ট সিবিআই কোর্টের সামনে আত্মসমর্পণ করেন । তাঁর হার্ট ও কিডনির অসুখ রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news