নিজস্ব সংবাদদাতাঃ
এবার দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এছাড়াও বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যেমন, সিইএসসি আগের বারের (১৮-২০%) থেকে ছাড় বাড়াচ্ছে (২০-২৩%)।
উল্লেখ্য, কলকাতায় রয়েছে প্রায় ৩ হাজার ক্লাব, জেলায় সংখ্যাটা ২৫ হাজার। কেএমসি ও দমকল বিভাগ শহরের ১৪৪টি ওয়ার্ডের পুজোর আয়োজক ক্লাবগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে। অন্যদিকে পর্যটন ও ক্রেতা সুরক্ষা দপ্তর জেলার ক্লাবগুলিকে একই অংকের টাকা দেবে পুজো আয়োজনে।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী নিজেই বলেন, ‘ভলেন্টিয়ার লাগবে। ক্লাবগুলি নাম পাঠান।’ উপস্থিত পুলিশকর্তাকে নির্দেশ দেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news