Breaking News
Home / TRENDING / অলবিদা অটল! রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বাজপেয়ীর

অলবিদা অটল! রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বাজপেয়ীর

নিজস্ব সংবাদদাতা

নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরেই শেষ যাত্রা শুরু হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ।  রাস্তার দুধার থেকে গোলাপ ফুলের পাপড়ি উড়ে এসে পড়ছিল প্রখর বক্তা অটল বিহারী বাজপেয়ীর পার্থিব শরীরে। রাস্তায় জায়গায় জায়গায় ভেসে এল ‘অটলজী অমর রহে’ ধ্বনি। অগ্রজের শেষ যাত্রায় বিজেপি মুখ্যালয় থেকে স্মৃতি স্থল পর্যন্ত হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, মধ্যে প্রদেশের মুখ্যমন্ত্রী সিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। অটল বিহারী বাজপেয়ীর তাঁর জীবদ্দশায় বিরোধীদের সঙ্গে নিয়ে চলেছিলেন, তাঁর অন্তিম যাত্রাতেও সব দল মিশে গেল। ক্যারিজম্যাটিক এই নেতার অন্ত্যেষ্টিতে উপস্থিত ছিলেন দেশের প্রায় সব শীর্ষ নেতারা। স্মৃতি স্থলে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায় জানানো হয়। শেষে সেনার তরফে তাঁকে গান স্যালুট দেওয়া হয়। চন্দন কাঠের চিতায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মুখাগ্নি করেন মেয়ে নমিতা ভট্টাচার্য ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *