Breaking News
Home / TRENDING / গলসীতে গাড়ির চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ মৃত ৩

গলসীতে গাড়ির চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ মৃত ৩

নিজস্ব সংবাদদাতাঃ

দুর্গাপুর: জাতীয় সড়কে গাড়ির চাকা ফেটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা গাছে। ঘটনায় শিশুসহ মৃত্যু হল ৩ জনের। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ২নং জাতীয় সড়কের ওপর গলসীর গলিগ্রামের কাছে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছে গাড়ির চালক শেখ সুরজ (৩২)। এছাড়াও শেখ আজাহার (২৬) ও দিয়া নামে এক শিশু। জানা গেছে, গলসীর পরিবারটি জয়রামপুরের আত্মীয়র বাড়ি থেকে ফিরছিল। গলসী ঢোকার আগে তাদের গাড়িটির সামনের  একটি চাকা ফেটে যায়। বেসামাল গাড়িটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। এবং উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্য হয় চালকের। এছাড়াও আহত হন এক মহিলা সহ ৪ জন। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে গলসী থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে। উল্লেখ্য, কয়েকদিন আগে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে একটি গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছিল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *