Breaking News
Home / TRENDING / স্বেচ্ছায় অবসর নিয়েছেন কর্মীরা, বিএসএনএলের বাঁচবে ৭০০০ কোটি টাকা

স্বেচ্ছায় অবসর নিয়েছেন কর্মীরা, বিএসএনএলের বাঁচবে ৭০০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদন:

বিএসএনএল ও এমটিএনএল এর ৯২ হাজার ৬৭৮ জন কর্মচারী ভিআরএসের স্বেচ্ছাবসার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে বছরে ৮ হাজার ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

বিএসএনএলের ৭৮ হাজার ৩০০ এবং এমটিএনএলের ১৪ হাজার ৩৭৮ জন কর্মচারী ভিআরএসের মাধ্যমে স্বেচ্ছায় অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে বিএসএনএলের ৫০ শতাংশ এবং এমটিএনএলের ৭৬ শতাংশ কর্মচারী কমে যাবে। বিএসএনএল এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পিকে পুরবার বলেন, ভিআরএস ছাড়াও আরও ৬ হাজার কর্মচারী অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরফলে কোম্পানির বেতন খাতে খরচ অর্ধেক হয়ে যাবে। আগে বেতন খাতে খরচ প্রায় ১৪ হাজার কোটি টাকা। বর্তমানে সেই খরচ হবে ৭ হাজার কোটি টাকা।

বিএসএনএল ও এমটিএনএল দুটি কোম্পানি বিশাল পরিমাণ আর্থিক ঘাটতিতে ভুগছিলেন। এই পরিস্থিতিতে সরকার দুটি কোম্পানিকে একসঙ্গে জুড়ে দিয়ে, কোম্পানির কর্মচারীদের ভিআরএস যোজনার মধ্যে নিয়ে আসেন। ২০১৮-১৯ বর্ষে বিএসএনএলের প্রায় ১৪ হাজার ৯০৪ কোটি টাকা আর্থিক ঘাটতি হয়েছে। এমটিএনএলের আর্থিক ঘাটতি হয় ৩ হাজার ৩৯৮ কোটি টাকা। দুটি কোম্পানির মিলে বাজারে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ হাজার কোটি টাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *