Breaking News
Home / TRENDING / গুজরালের জন্মদিনে, শিখ দাঙ্গা নিয়ে নরসিমহাকে কাঠগড়ায় তুললেন মনমোহন

গুজরালের জন্মদিনে, শিখ দাঙ্গা নিয়ে নরসিমহাকে কাঠগড়ায় তুললেন মনমোহন

নিজস্ব প্রতিবেদন:

১৯৮৪ সালের শিখ দাঙ্গা নিয়ে বুধবার বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এদিন দিল্লিতে মনমোহন সিংহ বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিমহা রাও যদি ইন্দ্র কুমার গুজরালের কথা শুনতেন তাহলে শিখ দাঙ্গা হত না। ইন্দ্র কুমার গুজরালের ১০০তম জন্ম জয়ন্তীর এক অনুষ্ঠানে এই কথা বলেন মনমোহন।

মনমোহনের কথায়, ১৯৮৪ সালে দাঙ্গা চলাকালীন গুজরাল স্বরাষ্ট্রমন্ত্রী নরসিমহা রাওয়ের কাছে গিয়েছিলেন। গুজরাল তাঁকে বলেছিলেন যে পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। তাই সরকারের উচিত দ্রুত সেনা নামিয়ে পরিস্থিতির সামাল দেওয়া। কিন্তু সেদিন গুজরালের কথা শোনা হয়নি। শোনা হলে গণহত্যা আটকানো যেত।

গুজরাল ১৯৯৭ সালের এপ্রিল থেকে ১৯৯৮ সালের মার্চ পর্যন্ত দেশের ১২তম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ইন্দিরা গাঁধী ও এইচডি দেবেগৌড়া ছাড়া তৃতীয় ব্যক্তি ছিলেন যিনি রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। গুজরাল ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় ইন্দিরা গাঁধীর মন্ত্রিসভায় ছিলেন। এ প্রসঙ্গে মনমোহন বলেন, “জরুরি অবস্থার সময় গুজরালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি যোজনা কমিশন তুলে দিয়েছিলেন। আমি অর্থমন্ত্রী থাকাকালীন গুজরাল আর্থিক পরামর্শ দাতা ছিলেন। সেই আমাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়েছিল।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *