ওয়েব ডেস্কঃ
আবারও বিজেপি নেতা ও কর্মীদের হাতে আক্রান্ত হলেন মিউনিসিপাল কর্পোরেশনের এক সরকারি অফিসার। শুক্রবার মধ্যপ্রদেশের ছাতনা জেলায় বিজেপি কর্মীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ছাতনা জেলা রামনগর নগর পঞ্চায়েত সভাপতি সুশীল পটেল এবং তাঁর সমর্থকদের হাতে আক্রান্ত হন মিউনিসিপালের সিভিক বডির প্রধান অফিস ডি. সোনি এবং কিছু কর্পোরেশনের কর্মী। অন্যদিকে, পটেল দাবি করে কংগ্রেস নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে সোনিই প্রথম তাঁদের ওপর আক্রমণ করে। তবে দুপক্ষের বয়ানের ভিত্তিতে কাউকেই এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ।
জেলার পুলিশ সুপার রিয়াজ ইকবাল বলেন, ওই এলাকাযর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের অন্য সূত্রের খবর, নগর পঞ্চায়েত অফিসে পটেল ও তাঁর ৬ সঙ্গী লাঠি দিয়ে কর্পোরেশনের অফিসারদের উপর হামলা চালায়। এর ফলে রক্তাক্ত অবস্থায় সোনিকে প্রথমে রামনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হলে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রসঙ্গত, ঠিক একদিন আগে এক সরকারি কর্মচারীকে ব্যাট দিয়ে মারার অভিযোগে অভিযোগ ওঠে বিজেপি এমএলএ আকাশ বিজয়বর্গীয়ের বিরুদ্ধে। সেই ঘটনায় তিনি এখনও জামিন না পেয়ে জেলে বন্দি রয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news