ওয়েব ডেস্কঃ
আমেরিকার পণ্যের উপর অধিক শুল্ক বসানোর জন্য ভারতকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টুইট করে ট্রাম্প বলেন, মার্কিন পণ্যের উপর ভারত যে হারে শুল্ক চাপাচ্ছে। তা মেনে নেওয়া যায়না।
২৮ জুন জাপানের ওসাকায় জি-২০ শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হয়। ওই বৈঠকে মোদীকে মার্কিন পণ্যের উপর শুল্ক কমানোর আর্জি করেন ট্রাম্প। এমনকি ওই বৈঠকের আগেও শুল্ক বাড়ানোর জন্য ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল ট্রাম্প। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, অন্যান্য পণ্যের থেকে মার্কিন পণ্যে কম হারে শুল্ক চাপানো হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news