ওয়েব ডেস্কঃ
চীনা সৈনিকদের নাকি প্রধান সমস্যা হচ্ছে, ফাস্টফুড খাওয়া এবং হস্তমৈথুন করা। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল আন্তর্জাতিক এক সংস্থার রিপোর্টে।
বিভিন্ন দেশের সেনাবাহিনীতে সৈন্যদের স্বাস্থ্য ও ওজন সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছেন রর্যান্ড কর্পোরেশন নামে একটি আন্তর্জাতিক সংস্থা। তারা সৈন্যদের বডি মাস ইনডেক্স বা বিএমআই হিসাব করে নির্ণয় করেন একজন সৈন্যের উচ্চতা এবং ওজনের অনুপাত আদর্শ এবং স্বাস্থ্যকর সীমার মধ্যে আছে কিনা। কিন্তু তাদের সেই রিপোর্টে উঠে এল এমনই এক বিস্ময়কর তথ্য।
ওই সংস্থার মতে, সম্প্রতি চীনা সেনাবাহিনীর পত্রিকা ‘পিপলস লিবারেশন আর্মি ডেইলি’র এক রিপোর্টের মাধ্যমে এই কথা জানা যায়। সেদেশের সেনাবাহিনী সম্পর্কে ওই পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়, “নিম্নমানের খাওয়া, দীর্ঘ সময় কম্পিউটার গেম নিয়ে বসে থাকা, অতিমাত্রায় হস্তমৈথুন করা এবং শারীরিক পরিশ্রমের অভাব – এগুলোই হচ্ছে তরুণ সৈন্যদের ফিটনেস টেস্ট অনুত্তীর্ণ হবার সংখ্যা বেড়ে যাবার কারণ।” সেই রিপোর্টে আরও বলা হয়, নতুন প্রার্থীদের ২০ শতাংশ ওজন পরীক্ষায় ফেল করেছে। কিছু সৈন্য পাঁচ কিলোমিটারের বেশী দৌড়াতে পারে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news