দেবক বন্দ্যোপাধ্যায় :
তিনি আর পাঁচজনের চেয়ে আলাদা, বুধবার বোঝালেন বৈশাখী।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বৈশাখী জানিয়ে দেন তিনি আপাতত কোনও রাজনৈতিক দলে নাম লেখাচ্ছেন না। তবে তাঁর অবস্থান যে তৃণমূল বিরোধী সে কথাও বোঝাতে কসুর করেননি এই অধ্যাপিকা। বলেছেন, ভোটে দাঁড়ালে তো একটা আসনে লড়া যায়, আর না দাঁড়ালে ৪২ টা আসনেই। এই পর্যন্ত আর পাঁচজন শিক্ষিত, রাজনীতি সচেতন ব্যক্তি যেমন বলেন তেমনই ছিল। তিনি নজর কাড়লেন, যখনই বললেন, যে দলের জন্য আমি এখনও কোনও কাজ করিনি (সার্ভ করিনি) সেই দলে প্রার্থী হতে যাব কেন?
বৈশাখী বন্দ্যোপাধ্যায় একাধারে বিদুষী ও রূপসী। এতদিন প্রায় সবমহলেই তাঁর রূপের যতটা চর্চা হয়েছে তাঁর বৈদগ্ধ্যের হয়নি। এদিন তাঁর এই পরিচয়ের এক ঝলক দেখা গেল যখন তিনি তাঁর কাছে বিজেপিতে যোগদানের প্রস্তাব ছিল জানিয়েও তা প্রত্যখ্যান করলেন এবং কারন হিসেবে যা বললেন তা সচরাচর শোনা যায় না।
যেখানে ক্ষমতার অলিন্দে একবার দাঁড়ানোর জন্য, রাজনীতির ‘র” জানা থাক বা না থাক, সংসদের মর্যাদা রাখার যোগ্যতা থাক বা না থাক, শুধুমাত্র সুযোগের সদ্ব্যবহার করার পাটোয়ারি মানসিকতা নিয়ে এক শ্রেনীর মানুষ ভোটে দাঁড়িয়ে পড়ছেন, সেখানে ২০১৯-এর ভোটে উজ্জ্বল ব্যতিক্রম হয়ে রয়ে গেলেন বৈশাখী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news