মীরা সাহা
স্বপ্নভঙ্গ ভারতের। এএফসি অনূর্ধ্ব–২৩ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে গেল ভারতীয় ফুটবল টিম। রবিবার তাজাকিস্তানের বিরুদ্ধে ০–২ গোলে হেরে গেল ভারত। এ দিন তাসখন্দের পাকতাকোর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বিপক্ষ ভাল খেলে। ম্যাচের ৩০ মিনিটেই বিপক্ষ দল ১–০ ব্যবধানে এগিয়ে যায়। ৮৫ মিনিটে আরও একটি গোল করে জয় সুনিশ্চিত করে তাজাকিস্তান। আগেও ম্যাচেও উজবেকিস্তানের বিরুদ্ধে হেরেছিল ভারত। রবিবারের হারের ফলে পরের রাউন্ডে যাওয়া থেকে ছিটকে গেল। টিমের পারফরমেন্সে অখুশি ভারতের কোচ ডেরেক পেরেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news