নীল রায়
“ডাল মে কুছ কালা হ্যায়”। রুজিরা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এভাবেই মন্তব্য করলেন দলত্যাগী বিধায়ক তথা বিজেপি নেতা অর্জুন সিংহ। এদিন তিনি সাংবাদিকদের বলেন,রুজিরা নিজের সঙ্গে করে ২কেজি সোনা আনছিলেন কিনা জানা নেই। অর্জুনের কথায়, ” চোলী কে পিছে ক্যা হ্যায়”, তাঁর জানা নেই। তবে কোনও গোলমাল না থাকলে রুজিরা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করার প্রয়োজনই পড়ত না অভিষেকের। ফলে পুরো ঘটনায় সন্দেহজনক গন্ধ পাচ্ছেন তিনি। পাশাপাশি এদিন অর্জুন সিংহ মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রমাণ হলে ‘রাজনীতি ছেড়ে দেব’ মন্তব্যকেও কটাক্ষ করেন। তিনি বলেন অভিষেক তাঁর রাজনৈতিক জীবনে পুলিশের লাঠির ঘা খাননি, সিপিএমের হামলার শিকার হননি। তাই তাঁর রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন রয়েছে। রবিবার রাতে রিষড়ায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সভায় যোগ দিতে এসেছিলেন অর্জুন সিংহ। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বিরুদ্ধে ওঠা অভিযোগ তথা অভিষেকের সাংবাদিক সম্মেলন নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news