তমাল মাহাতো
পুরষদের তুলনায় ভারতের মেয়েদের ফুটবল টিম বেশি ভাল। এমনই মন্তব্য খোদ সুনীল ছেত্রি। টানা পঁাচবার সাফ চ্যাম্পিয়ন হওয়া মেয়েদের টিম নিয়ে উচ্ছ্বসিত সুনীল। ভূয়সি প্রশংসা করেছেন। ‘ওদের জন্য আমি গর্বিত। আমি সবসময় এ কথা বলি যে আমাদের তুলনায় মেয়েদের টিম অনেক ভাল। ওরা সাফে দারুণ পারফরমেন্স করেছে। ওরা চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুবই খুশি,’ বক্তা সুনীল ছেত্রি। ভারতের মহিলা ফুটবল টিম বর্তমানে র্যাঙ্কিংয়ে ৬২ নম্বরে রয়েছে। ১৫২ দেশের মধ্যে। সেই জায়গায় ভারতের পুরুষদের টিমের র্যাঙ্কিং এই মুহূর্তে ১০৩। এরপর মায়ানমারে অলিম্পিক যোগ্যতানির্ণায়ক পর্বের দ্বিতীয় রাউন্ডে নামবে ভারতের মহিলা টিম। সুনীল বলছেন, ‘মায়ানমারেও তোমারা তোমাদের সেরাটা দাও। তোমাদের খেলা আমি দেখব। হার্ড ওয়ার্ক কর।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news