নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়িঃ শনিবার শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি বাবুপাড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। আরও এক আরোহী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি উওরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, এদিন একটি বাইকে তিনজন আরোহী নকশালবাড়ি বাজারে দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় সামনে দিয়ে একটি টোটো যাচ্ছিল। এরপর বাইকটি স্বজরে ধাক্কা মারে টোটোতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। এবং অপর দুজনকে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে দুজনকে উওরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে যাওয়ার পথে মৃত্যু হয় আরও এক আরোহীর। অপরজনকে উওরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত দুই বাইক আরোহীর নাম সুমন বর্মন (১৮), লোকনাথ বর্মন (২২)। অপর আরোহীর নাম সোরেন রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news