কাটোয়া(পূর্ব বর্ধমান):
স্ত্রীর বিরুদ্ধেই নিজের সন্তানদের পাচারের অভিযোগে তুললেন স্বামী। অভিযোগের ভিত্তিতে কণিকা মুখোপাধ্যায়(৪৪) নামে এক মহিলাকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, কাটোয়ার কাটারিয়া গ্রামে বাপেরবাড়ি থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মহিলাকে কাটোয়া আদালতে তোলা হলে তাঁকে ৬ দিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলকোট থানার শীতলগ্রামের বাসিন্দা জয়ন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ১৭ বছর আগে কনিকাদেবীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। তারপর দুই সন্তান হয়। মেয়ে বৈশাখী বড়। তার জন্ম ২০০১ সালে। ছেলে সুশান্তের বর্তমান বয়স ১৫ বলে জানিয়েছেন জয়ন্তবাবু।
তিনি আরও জানান, স্ত্রীর সঙ্গে প্রায়ই খুঁটিনাটি বিষয় নিয়ে বিবাদ লেগেই থাকত। সেসময় বধূনির্যাতনের মামলাও করেন তাঁর স্ত্রী। ৯ বছর আগে ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে বাপেরবাড়ি কাটারিয়া গ্রামে চলে যায়। তারপর থেকে ছেলেমেয়েকে দেখার জন্য তিনি মাঝেমধ্যে কাটারিয়া গ্রামে যেতেন। কিন্তু কোনওদিনই তাঁর শ্বশুরবাড়িতে ছেলেমেয়েকে দেখতে পাননি বলে জানিয়েছেন তিনি।
অভিযোকারী বলেন, আমার সন্দেহ হত আমার স্ত্রী কোথাও দুই সন্তানকে বিক্রি করে দিয়েছে। এনিয়ে কয়েকবার কৈচর পুলিশ ফাঁড়ি ও মঙ্গলকোট থানায় অভিযোগও জানাতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশ সহযোগিতাও করেনি। তারপর আদালতে অভিযোগ জানাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৫ জানুয়ারি কাটোয়া মহকুমা আদালতে অভিযোগ জানানোর পর আদালত পুলিশকে এফ আই আর দায়ের করে তদন্তের নির্দেশ দেয়। পুলিশ মঙ্গলবার রাতে কাটারিয়া থেকে কণিকাকে গ্রেফতার করে। তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কথাবার্তায় প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে । পুলিশে তাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর দুই সন্তানকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news