নিজস্ব সংবাদদাতা:
কাঠুয়ার বাসিন্দারা মুখ খোলার পর কাঠুয়া কাণ্ডে যে এক তরফা প্রচার এতদিন চলছিল তা কিছুটা হলেও উল্টো হাওয়ার মুখে পড়েছে। গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ এমনও বলেছেন যে ধর্ষন হয়নি, শুধুমাত্র খুন হয়েছে। রাজনৈতিক চক্রান্ত এবং রোহিঙ্গা তত্ত্বও ইতিমধ্যে সামনে এসেছে। এমনকি মেহবুবা মুফতির দিকেও এই ঘটনাকে কাজে লাগিয়ে রাজনৈতিক চক্রান্ত করার অভিযোগ এনেছে কোনও কোনও মহল। এমতাবস্থায় কাঠুয়া কাণ্ড নিয়ে মুখ খুললেন মু
খ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
যে পুরুষেরা নারীদের ওপর
অত্যাচার করে তারা সুস্থ নন। শ্রীনগরে এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই মন্তব্য করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন শিশু কন্যা বৈষ্ণোদেবীরই আরেক রূপ। যে পুরুষ তাদের সঙ্গে ধর্ষন বা খুনের মতো জঘন্য কাজ করতে পারে তারা বিকৃত। এদিন সমাবর্তন অনুষ্ঠানে মেহবুবা মুফতির কথায় বারবার উঠে আসে কাঠুয়ার রাসানা গ্রামের শিশুটির প্রসঙ্গ। তিনি বলেন এধরনের ঘটনা সমাজের ক্ষয়ের প্রতীক। এই অনুষ্ঠানে উপস্থিত ছইলএন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news