Breaking News
Home / TRENDING / স্টিং অপারেশন করে দিলীপের বিরুদ্ধে মামলা পুলিশের

স্টিং অপারেশন করে দিলীপের বিরুদ্ধে মামলা পুলিশের

এক্সক্লুসিভ
নীল বণিক
রামনবমীতে স্টিং অপারেশন করে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। সূত্রের খবর, -রামনবমীর সকালে দিলীপ ঘোষের সমস্ত কর্মসূচির ছবি তুলে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছিল জেলা পুলিশ। সূত্রের খবর দিলীপ ঘোষের পিছনে দুজন সাদা পোষাকের পুলিশ মেতায়েন করা হয়েছিল। দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের বুকে লাগিয়ে রাখা হয়েছিল বিশেষ ক্যামেরা ৷ যা দিয়ে বিজেপির রাজ্য সভাপতির যে কোনও মুহুর্তের ছবি পাওয়া সম্ভব। নবান্নের নির্দেশ পাওয়ার পরেই সেই ছবি দেখে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ ৷ সোমবার বিকেলে খড়গপুর টাউন থানায় এই অভিযোগ দায়ের করে পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন একটি ভিডিও ফুটেজ দেখে দিলীপ ঘোষ ও একজন পাঞ্জাবী ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷
উল্লেখ্য, রামনবমীর অনেক আগে থেকেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে আসছিলেন পরম্পরা মেনে রামনবমীতে অস্ত্র হাতেই মিছিল হবে ৷ পুলিশ প্রশাসন যা করার করুক ৷ পুলিশী নিষেধাজ্ঞা সত্বেও তা করেও ছিলেন কিছুটা৷ রবিবার খড়গপুরে বেশ কয়েকটি আখড়া কমিটির সঙ্গে দেখা করার সময়ে সেখানে সজ্জিত অস্ত্র নিয়ে নাড়াচাড়া করেন দিলীপ ঘোষ৷ কোথাও দেখা গিয়েছে তরবারি হাতে ঘোরাঘুরি করতে। বিকেলের পরে একটি আখড়াতে বেরোনোর সময়ে তীর-ধনুক হাতেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে ৷ তীর চালানোর সময়ে পাশে দেখা গিয়েছে জনৈক পাঞ্জাবী এক ব্যক্তিকে ৷ সংবাদ মাধ্যমে সেই ছবি প্রকাশিত হয়েছে ৷ এরপরই সোমবার মুখ্যমন্ত্রী এই ধরনের অস্ত্র নিয়ে রামনবমী করার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিতে বলেন পুলিশকে ৷ তারপরই দেখা যায় খড়গপুর টাউন থানায় দিলীপ ঘোষ ও ওই পাঞ্জাবী ব্যক্তির বিরুদ্ধে পুলিশ মামলা রজ্জু করেছে ৷জানা গিয়েছে , জেলার চন্দ্রকোনা রোড সহ খড়গপুরের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশের বিশেষ নজরদারি ছিল প্রতিস্থানের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ৷সেই সমস্ত ক্যামেরা থেকে আরও ছবি খতিয়ে দেখঅছে পুলিশ ৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *