Breaking News
Home / TRENDING / রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র রানিগঞ্জ, আহত তিন পুলিশকর্মী

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র রানিগঞ্জ, আহত তিন পুলিশকর্মী

নীল বণিক

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দু পক্ষের বচসা ও সংঘর্ষ মেটাতে গিয়ে বোমার আঘাতে ডানহাত গুরুতরভাবে জখম হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(সদর) অরিন্দম দত্তরায়চৌধুরীর। ইঁটের ঘায়ে আহত হন এসিপি(সেন্ট্রাল) অজয় চট্টোপাধ্যায় ও রানিগঞ্জ থানার ওসি।তাঁদের মাথায়, হাতে ও পায়ে চোট লাগে। তিন পুলিশকর্মীর মাথা ফাটার খবর চাউর হতেই শহরের সব দোকান ও বাস চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন থমথমে। এদিন সকাল সাড়ে নটা নাগাদ হিলবস্তি থেকে একটি ডিজে সহ শোভাযাত্রা বের হয়।একটি বিশেষ গান বাজানোকে কেন্দ্র করে রাজার বাঁধ মোড়ে বেশকিছু যুবকের সঙ্গে শোভাযাত্রায় সামিল যুবকদের মধ্যে বচসা বাধে। এরপরই সংঘর্ষ বাধে দু দলের মধ্যে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথমে ইঁট ছোড়ে স্থানীয় যুবকেরা। তারপর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।কিছুক্ষণের মধ্যেই একটি বাড়িতে আগুন দেওয়াকে কেন্দ্র করে রানিগঞ্জে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশকর্মীর মাথা ফাটে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই রানিগঞ্জ বড়বাজার, কলেজপাড়া, মারোয়ারি পট্টি, শিবমন্দির রোড, তারবাংলা ও হাটতলায় ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগে সামিল হয় দু পক্ষ। প্রায় চল্লিশটি দোকানে তান্ডব চলে. হামলা চালানো হয় বন্ধ দোকানেও। এরই মধ্যে রাজারবাঁধে হামলা ঠেকাতে গিয়ে বোমার আঘাতে ডিসি(সদর)এর হাত গুরুতর জখম হয়. সাহেববাঁধ মোড়ের কাছে এসিপি(সেন্ট্রাল) অজয় চট্টোপাধ্যায়ের বাঁ পা ও ওসির মাথা ফেটে যায়। এদিন খবর পেয়ে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি ঘটনাস্থলে গেলে তাঁকে তাড়া করে দুষ্কৃতিরা।পাশের একটা ঘরে ঢুকে রক্ষা পান তিনি। মেয়র দু গোষ্ঠীর কাছে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন করেছেন। শান্তিবজায় রাখার আবেদন করেছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।এদিন বিকেল চারটে নাগাদ পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা, জেলাশাসক, মহকুমাশাসককে সঙ্গে নিয়ে শহরের উত্তেজনাপ্রবণ এলাকাগুলো পরিদর্শণ করেন।এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *