Breaking News
Home / TRENDING / স্টার্ট আপ ও ৫ জি নিয়ে মোদীর সঙ্গে আলোচনায় জাপানের প্রধানমন্ত্রী

স্টার্ট আপ ও ৫ জি নিয়ে মোদীর সঙ্গে আলোচনায় জাপানের প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্কঃ

ইস্টার্ন ইকোনমিক সামিটে যোগ দিতে দু’দিনের সফরে রাশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছেই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। গত দু’মাসে এনিয়ে তিনবার শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ হল মোদীর।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বলেন, মোদী ও আবের মধ্যে আর্থিক, প্রতিরক্ষা, সুরক্ষা, স্টার্ট আপ ও ৫জির মতো বিষয় নিয়ে কথা হয়েছে। এছাড়া পাকিস্তান সম্পর্কে ভারতের অবস্থান কী, তা নিয়েও এই দুই রাষ্ট্র নেতার মধ্যে আলোচনা হয়েছে। বিদেশ সচিবের মুখপাত্র বিজয় গোখলে বলেন, জাপান-ভারত দুই দেশের সমঝোতা নিয়ে আগামী ডিসেম্বর মাসে দিল্লিতে একটি বৈঠকের আয়োজন করা হবে। এদিন আবে ছাড়াও মোদী সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাতির মহম্মদ এবং মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খালতমাগিন বতুলগার সঙ্গে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মোদী মুসলিম ধর্মগুরু জাকির নায়েকের প্রত্যর্পণ এর বিষয়টি তুলে ধরেন। এনিয়ে দু’দেশ আলোচনা চালিয়ে যাবে বলে কথা হয়েছে।

এর আগে ৪ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাংবাদিক বৈঠক করে মোদী কাশ্মীর বিষয়টি উত্থাপন করেন। মোদী বলেন, কাশ্মীর নিজেদের দেশের অভ্যন্তরীণ বিষয় এখানে বাইরের রাষ্ট্র নাক গলাতে পারে না। ওইদিন দু’দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও পরমাণু বিষয় নিয়ে চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী মোদী, প্রেসিডেন্ট পুতিনকে ভারতের বাণিজ্যিক বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *