সূর্য সরকার:
দমদম ক্যান্টনমেন্টে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের। বুধবার রাতে রেললাইনের উপরেই পারিবারিক বিবাদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা চলাকালীনই আচমকা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। রেল পুলিশ সূত্রে খবর, মৃত দুই ভাইয়ের নাম উমেশ বাসফোর(২৭) এবং লালন বাসফোর (৩০)।
স্থানীয়রা জানিয়েছেন, উমেশ বাসফোর এবং লালন বাসফোর দুই ভাইয়ের মধ্যে বচসা বাঁধে। এরপর এক ভাই আর এক ভাইকে রড দিয়ে মারতে যায়। ঠিক সেই সময় শিয়ালদাগামী একটি ট্রেন আচমকা এসে পড়ে। স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি করলেও দুজনেই ট্রেনের সামনে লোহার খাঁচায় আটকে যায়। শেষ পর্যন্ত চলন্ত ট্রেনে কাটা পরে তারা। ঘটনাস্থলে এসে দমদম জিআরপি দেহ উদ্ধার করে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর পেছনে কোন রহস্য রয়েছে কিনা সে ব্যাপারে জানতে দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। কী নিয়ে বচসা তাও খতিয়ে দেখছে রেল পুলিস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news