Breaking News
Home / TRENDING / ফের অস্বস্তিতে চিদম্বরম, গ্রেফতারের নির্দেশ সর্বোচ্চ আদালতের

ফের অস্বস্তিতে চিদম্বরম, গ্রেফতারের নির্দেশ সর্বোচ্চ আদালতের

ওয়েব ডেস্কঃ

 

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তণ অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমকে মুক্তি দিল না সুপ্রীম কোর্ট। বৃহস্পতিবার চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করে সর্বোচ্চ আদালত জানায়, আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্তকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে। তাই আদালত ইডির সঙ্গে সহমত পোষণ করে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত চালিয়ে যেতে পারে। 

 

চিদম্বরমের জামিনের আর্জির শুনানিতে সুপ্রীম কোর্টের বেঞ্চ জানায়, আগাম জামিন ব্যক্তি ও ঘটনা বিশেষের উপর নির্ভর করে। এই মামলায়ও ওই দুটি বিষয়কে নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ইডির বয়ানের ভিত্তিতে আর্থিক দুর্নীতিতে অভিযুক্তকে জেরা করার অবশ্যই দরকার। ইডি আদালতে আর্থিক দুর্নীতির কিছু গোপন ফাইল জমা দেন। তা দেখেই অভিযুক্তকে অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজনের কথা জানায় সর্বোচ্চ আদালত।

 

অন্যদিকে, চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ আজ শেষ হচ্ছে। এনিয়ে আজই রায় ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত। সেখানে কতটা স্বস্তি পায় প্রাক্তণ অর্থমন্ত্রী সেটাই এখন দেখার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *