প্রসেনজিৎ মাহাতো
বিরাট সার্টিফিকেট পেলেন ঋদ্ধিমান সাহা। তাও আবার খোদ সৌরভ গাঙ্গুলির কাছ থেকে।
শেষ পঁাচ–ছয় বছরে ভারতের সেরা উইকেট কিপারের আসনে ঋদ্ধিকে সেরার আসনে দিলেন সৌরভ গাঙ্গুলি।
বাংলার উইকেট কিপার এখন সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছেন। শেষ টেস্ট খেলেছিলেন কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করিয়ে এসেছেন।
সৌরভ বলেন, ‘ও কাঁধের চোটে ভুগছে। আশা করি, দ্রুত ফিট হয়ে উঠবে ও। তবে, আমার মতে, শেষ পঁাচ–ছয় বছরে দেশের সেরা কিপার ঋদ্ধিমান সাহা।’ মহেন্দ্র সিংহ ধোনির কথা মাথায় রেখেই সৌরভ ‘ সেরা’ বাছলেন ঋদ্ধিকে। সৌরভ আরও বলেন, ‘উইকেট কিপারদের একটু ঝঁুকি থাকে। চোট লাগতেই পারে। ও পরিশ্রম করছে। নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news