প্রসেনজিৎ মাহাতো
মেসি, রোনাল্ডোর নাম শুনলেই সেরা সব স্মৃতি মাথায় আসে। কিন্তু, ব্যালন ডি’ওরের নাম শুনলে চমকে উঠবেন।
সেই তালিকায় প্রথম তিনে নেই মেসি, রোনাল্ডো।
তা হলে এগিয়ে কে?
এগিয়ে লুকা মদ্রিচ। এটাও ঠিক, এবারের বিশ্বকাপে লুকা মদ্রিচের অসাধারণ পারফরমেন্স। বিশ্বকাপে ঝলমলে ফর্মে ছিলেন তিনি। এমন ফর্মে যে মেসি, রোনাল্ডোকেও পিছনে ফেলে দিলেন। লুকাও হয়তো স্বপ্নেও ভাবেননি, এরকম দিন আসতে পারে তঁার জীবনে। বিশ্বকাপে গোল্ডেন বলও পেয়েছিলেন তিনি।
১৯৫৬ সাল থেকে এই ব্যালন ডি’ওর দেওয়া হচ্ছে। ফ্রান্সের একটি পত্রিকা এই পুরস্কার দেয়। তার অর্ধেক ভোট গণণা হয়ে গেছে। দেখা যাচ্ছে,পিছিয়ে পড়েছেন রোনাল্ডো ও মেসি। দু’নম্বরে রয়েছেন রাফায়েল ভারানে, তিনে এমবাপে। রাশিয়া বিশ্বকাপের পর এমবাপেকে বলা হচ্ছিল সেরা প্রতিভাবান ফুটবলার। শেষ পর্যন্ত এই লুকা মদ্রিচ ও এমবাপের মধ্যে লড়াই তুঙ্গে উঠবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news