ওয়েব ডেস্ক:
কড়া নিরাপত্তার মধ্যে ছত্তিশগড়ের ১০টি মাওবাদী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই রেড করিডরে ভোটগ্রহণ সফল করতে ১ লক্ষ নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। কোনওরকম ঝুঁকি এড়াতে পোলিং অফিসারদের হেলিকপ্টারে করে বুথ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। মাও অধ্যুষিত এলাকাগুলিতে সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ভোটগ্রহণ হলেও বাকি ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সাধারন মানুষ। এদিকে আজ সকালেই দান্তেওয়াড়ার কাছে টুমাকপাল ক্যাম্পে সিআরপিএফের ১৯৫ নম্বর ব্যাটেলিয়নকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ২০ নভেম্বর ছত্তিশগড়ে দ্বিতীয় ও শেষ পর্যায়ের ভোটগ্রহণ হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news