Breaking News
Home / TRENDING / সৌমিত্র খাঁ-কে বাঁকুড়ায় যাওয়ার অনুমতি দিল আদালত

সৌমিত্র খাঁ-কে বাঁকুড়ায় যাওয়ার অনুমতি দিল আদালত

নিজস্ব সংবাদদাতা

আদালতের অনুমতি পাওয়ার পরেই মনোনয়ন জমা দিতে বিষ্ণুপুর যাবেন সৌমিত্র খাঁ। তিনি অভিযোগ করেন, শাসক দল তাঁকে আইনের জালে আটকে রেখে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তবে শুক্রবার দেশের শীর্ষ আদালত রাজ্যের শাসক দলের সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে বলে জানান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে প্রবেশ করার জন্য দেশের সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন তৃণমূলত্যাগী সৌমিত্র খাঁ। এদিন দেশের সর্বোচ্চ আদালত তাঁর মামলায় জানিয়েছে, আপাতত একদিনের জন্য সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে যেতে পারবেন। ১৬ থেকে ২৪ এপ্রিলের মধ্যে যে কোনও একদিন তিনি তার লোকসভা কেন্দ্রে যেতে পারবেন। এমনকি সেইদিন তিনি মনোনয়নও দাখিল করতে পারবেন। আদালতের এই রায়ে খুশি সৌমিত্র খাঁ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *