ওয়েব ডেস্ক
লোকসভা নির্বাচনে ভোট কুড়োতে সেনা ও সেনার কাজের অন্যায় ব্যবহার করা হচ্ছে, এই মর্মে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন সেনাবাহিনীর ৮ অবসরপ্রাপ্ত অফিসার। তাদের চিঠিতে স্বাক্ষর করেছেন ১০০জন অবসরপ্রাপ্ত সেনা।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে লেখা চিঠিতে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৮ অফিসার জানিয়েছেন, ভারতীয় সেনা অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং তাদের একমাত্র লক্ষ্য ভারতের গণতন্ত্র এবং গরিমা রক্ষা করা। চিঠির লেখক জেনারেল এস এফ রড্রিগস, জেনারেল দীপক কপুর, প্রাক্তন এয়ার চিফ মার্শাল এন সি সুরী এবং প্রাক্তন নৌসেনা অফিসার সুরেশ মেহতা বিশেষভাবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ব্যবহরত ‘ মোদীর সেনা’ শব্দটির বিরোধীতা করেছেন। তাঁরা বলেন, সম্প্রতি রাজনীতিবিদরা সীমান্তে সেনার লড়াই ও সাফল্যের শ্রেয় নিজেরাই নিচ্ছেন। এমনকি ভারতীয় সেনাকে ‘মোদীজীর সেনা’ পর্যন্ত বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে পাকিস্তান থেকে ফিরে আসা উইং কমান্ডার অভিনন্দনের ছবি যেন রাজনৈতিক দলগুলি ব্যবহার না করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news