অনুপ ঘোষ, চন্দ্রকোনা টাউন :
চন্দ্রকোনায় সোলার বাক্স ঘিরে চাঞ্চল্য। আতঙ্কে এলাকাবাসী, আর তা দেখতে ভিড় জমিয়েছে শতাধিক মানুষ। পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে চন্দ্রকোনা থানার পুলিশ। জানা গিয়েছে, সোমবার সকালে চন্দ্রকোনা থানার ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রামের মাঠের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ যুক্ত একটি সোলার বাক্স দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। কোথা থেকে বাক্সটি এল, তা নিয়ে কৌতুহল জন্মেছে মানুষের মধ্যে। এই ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এসে তা ঘিরে রাখে। আর এতে লেখা ইহা ভারত সরকার এর সম্পত্তি, ইহা কোন বিস্ফোরক সামগ্রী নয়, দয়া করে খুলবেন না, যদি পাওয়া যায় তবে যোগাযোগ করুন, আর তাতে লেখা মোবাইল নাম্বার। কিন্তু কোন ল্যান্ডলাইন নাম্বার নেই, আছে মোবাইল নাম্বার এবং একটি কম্পিউটার প্রিন্টিং কাগজের উপর লেখা। এতেই ভয়ে এলাকাবাসী। যদি কোন বোম জাতীয় কিছু হয়, তা নিয়ে চিন্তায় এলাকাবাসী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news