নিজস্ব সংবাদদাতা
জম্মু কাশ্মীরের সোপোরে দীর্ঘ গুলির লড়াইয়ের পর ২ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে সোপোরের ওই এলাকা ঘিরে ফেলে সেনা।যে বাড়িটিতে জঙ্গিরা লুকিয়ে ছিল, সেটিকে চিহ্নিত করে এলাকা ঘিরে ফেলে জওয়ানেরা। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা । শুরু হয় গুলির লড়াই। ২জন জঙ্গি মারা গেলেও এখনও ওই বাড়িটিতে আরও জঙ্গি রয়েছে বলে মনে করছে জএয়ানেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news