নিজস্ব সংবাদদাতা
কোনও রাজনৈতিক ছাতার তলায় নয়, অসংগঠিত ছাত্র আন্দোলনে গত ৫দিন ধরে স্তব্ধ ঢাকা। কয়েক দিন আগে ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষারত দুই কলেজ ছাত্রছাত্রীকে পিষে দেয় জাবাল-এ-নূর পরিবহণ সংস্থার বাস।এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ন্যায়ের দাবিতে রাস্তা অবরোধ শুরু করে। গত ৫দিনে এই হাজার হাজার ছাত্রছাত্রীদের কেউই বাড়ি ফেরত যায়নি। রাস্তায় বসে টানা অবরোধ করছে তারা। অভিযুক্ত চালকের ফাঁসী, সড়ক নিরাপত্তা সহ ৯ দফা দাবিতে রাস্তা অবরোধ করছে বাংলাদেশের কলেজ ছাত্রছাত্রীরা । শুক্রবার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি থাকে। তবে এদিনও ইউনিফর্ম পড়ে অবরোধ চালিয়ে যাচ্ছে তারা। এদিকে, এই অবরোধের জেরে ঢাকা থেকে প্রায় সব রাস্তায় বাস চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে বৃহস্পতিবার সকালে কোনও বাস ছেড়ে যায়নি। আবার কোনও বাস ঢাকায় প্রবেশও করেনি। এদিকে মৃত দুই ছাত্রছাত্রী দিয়া খানম মিম ও আবদুল করিমের অভিভাবকেরা আন্দোলনকারি ছাত্রছাত্রীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারি ছাত্রছাত্রীদের ৩টি দাবি মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news