চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে মাস্কই মূল হাতিয়ার। তাই বিভিন্ন ধরনের মাস্কের ব্যবহার করছেন মানুষ। এর আগে ভারতে সোনার তৈরি মাস্ক ব্যবহার করতেও দেখা গিয়েছে। তবে এবারে সবাইকে চমকে দিয়ে বিশ্বের মূল্যবান মাস্ক তৈরি করছে ইজরায়েলের একটি জুয়েলারী সংস্থা। সোনা ও হীরে দিয়ে সজ্জিত মাস্কটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ লক্ষ টাকা।
মাস্কটি ১৮ গ্রাম সোনা এবং ৩৬০০টি সাদা ও কালো রঙয়ের হীরে দিয়ে তৈরি। ক্রেতার অনুরোধ মতো রয়েছে এন-৯৯ ফিল্টারও। এই মাস্ক প্রস্তুতকারক সংস্থাটি ক্রেতার নাম প্রকাশ্যে অনিচ্ছুক। তবে জানা গিয়েছে এই মূল্যবান মাস্কটির অর্ডার দিয়েছেন চিনের এক ব্যবসায়ী। যিনি আমেরিকাতে থাকেন। তিনি দুটো শর্তও দিয়েছেন প্রস্তুতকারক সংস্থাটিকে। এক, এই বছরের মধ্যেই মাস্কটি তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। দুই, এটি হবে বিশ্বের সবচেয়ে দামি মাস্ক। তবে ২৭০ গ্রাম ওজনের এই মাস্কটি ব্যবহার সহজ হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news