নিজস্ব সংবাদদাতা
বুধবার রাতে সোনারপুর থেকে এক কুখ্যাত তোলাবাজকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, মিঠুন প্রামাণিক নামের ওই দুষ্কৃতী সোনারপুরের তরুন সাথী ক্লাব থেকে তোলা আদায় করতে গিয়েছিল। সেসময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় গিয়ে মিঠুনকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল এবং একটি ০৮এমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। মিঠুনের বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news