নিজস্ব সংবাদদাতা
কলকাতায় তল্লাশি চালিয়ে মাদক পাচারের এক পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। গত ২রা নভেম্বর বেনিয়াপুকুর থেকে অসমের নওগাঁওয়ের বাসিন্দা মুহিবর রহমানকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকে ১০০০টি মেটাফিটামাইন অথবা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মুহিবরকে জেরা করে বুধবার এই পাচারচক্রের আরও ৩ পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শ্যামল যাদব, অনির্বাণ দে, শ্যামল মন্ডল এবং বিষ্ণু প্রধান। তাদের কাছ থেকে ৫৬০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই মাদকের মূল্য বাজারে ৯ থেকে ১০ লক্ষ্য টাকা বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে বিষ্ণু প্রধান অসম, ইম্ফল, শিলিগুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট কলকাতায় নিয়ে আসত। মাদক চক্রের কলকাতার এজেন্ট শ্যামল তা কলেজে বা পার্টি ডিস্কোথেকে সরবরাহ করত। অনির্বাণ শ্যামলের থেকে ইয়াবা কিনে সরাসরি কলেজ ছাত্রছাত্রী এবং পার্টিতে বিক্রি করত। শাহিন মন্ডল উঃ ২৪ পরগণার স্বরূপনগরের বাসিন্দা শ্যামলের থেকে ইয়াবা কিনে সীমান্ত পার করে বাংলাদেশে পৌঁছে দিত। এদের জেরা করে এই পাচার চক্রের আরও বড় মাথার হদিশ মিলতে পারে বলে মনে করছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news