Breaking News
Home / TRENDING / সোনাকাণ্ডে ভাইপো যোগে বিড়ম্বনায় মমতা

সোনাকাণ্ডে ভাইপো যোগে বিড়ম্বনায় মমতা

নীল রায়

ভাইপো আর তাঁর থাইল্যান্ড ফেরত স্ত্রীকে নিয়ে বেজায় চাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বিমানবন্দরে অভিষেকের পরিবারকে নিয়ে যেটা ঘটেছে… এমন প্রশ্ন শেষ হওয়ার আগেই বিরক্ত মুখ্যমন্ত্রীর উত্তর, “রোজ রোজ দয়া করে আমাকে এই প্রশ্ন করবেন না। আমি মনে করি, এ ব্যাপারে আমার কিছু করার নেই।” প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাতে দমদম বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। যেখানে এক পক্ষের অভিযোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় দু কেজি সোনা নিয়ে বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে ধরা পড়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাড়া পেয়ে গিয়েছেন তিনি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত-মুকুল রায়রা অভিষেক জায়ার আড়ালে নিশানা করেন মুখ্যমন্ত্রীর সাংসদ সদস্য ভাইপোকে। পিছিয়ে না থেকে গত রবিবার আমতলায় সরাসরি সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগের উত্তর দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন ঘটনা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটের প্রাকমুহুর্তে বিড়ম্বনায় ফেলেছে, তা বোঝা গেল নবান্নে এই সংক্রান্ত প্রশ্নের বিরক্তিসুলভ উত্তরে। জননেত্রী মমতা ভালোই বোঝেন এই ধরনের অভিযোগের কারণে রাজনৈতিক ভাবে দলের কতটা ক্ষতি হতে পারে। রাজনৈতিক মহলের মতে, বিচক্ষণ রাজনীতিক মমতা তাই এমন প্রশ্ন সযত্নে এড়িয়ে গিয়েছেন। কারণ, “কথায় কথা বাড়ে”। আর অভিযোগের জবাব দিতে গিয়েই কার্যত বিরোধী শিবিরের সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *