নিজস্ব সংবাদদাতা
আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও প্রকাশ্যে চলে এলো দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে দুর্গাপুরের আমরাই এলাকা। জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাইয়ের দুর্গা মন্দির এলাকায় একটি দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল নেতা শেখ শাহাবুদ্দিন এবং শেখ আমিনুল ইসলামের(মনি) সমর্থকদের মধ্যে বোমা ও গুলির লড়াই শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। নেমেছে কমব্যাট ফোর্সও। ঘটনাস্থলে উপস্থিত আছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি পূর্ব অভিষেক মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news