নিজস্ব সংবাদদাতা
এবার জয়নগরে অস্ত্র কারখানার হদিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত অস্ত্র ব্যবসায়ী আব্দুল কারি মন্ডলের কাছ থেকে ৩টি ডাবল ব্যারেল পাইপ গান, ৭টি লোহার ব্যারেল, ১২টি স্প্রিং, ১২টি কার্তুজ, ৩টি মোবাইল ও প্রচুর যন্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্র ব্যবসায় আর কারা জড়িত জানতে তদন্ত করছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news