ওয়েব ডেস্ক
শনিবার রাতে জম্মু কাশ্মীরের কুলগামের ইয়ারিপোরায় সেনাদের সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন হিজবুল কম্যান্ডারও রয়েছে। শনিবার সকালে সেনা ও বিএসএফের একটি দল ইয়ারিপোরায় হানা দেয়। তিন জন জঙ্গির মধ্যে ২ জনকে খতম করে সেনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় কয়েকদিন ধরে গা ঢাকা দিয়েছিল হিজবুল মুজাহিদীনের কম্যান্ডার জীনত উল ইসলাম। শনিবার সেনাদের সঙ্গে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান গ্রামবাসীরাই। জঙ্গিদের মৃতদেহের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news