নীল বণিক
ফের রাম মন্দির নির্মাণের দাবি তুললেন জগৎগুরু শঙ্করাচার্য। রবিবার গঙ্গাসাগরে সাংবাদিকদের তিনি জানান, মন্দির নির্মাণ রাম জন্মভূমিতেই করতে হবে। এতে কোনও বিতর্ক থাকা উচিত নয়। তবে দেশের স্বার্থে মন্দির নির্মাণ শান্তিপূর্ণভাবেই হওয়া উচিত বলে মনে করেন শঙ্করাচার্য। তিনি বলেন, রাম মন্দির ইস্যুতে হিন্দুদের শান্ত থাকাটা কখনই তাঁদের দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতিও স্মরণ করান শঙ্করাচার্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news