Breaking News
Home / TRENDING / তৃতীয় ফ্রন্ট ‘হাস্যকর জোট’ : সীতারমণ

তৃতীয় ফ্রন্ট ‘হাস্যকর জোট’ : সীতারমণ

ওয়েব ডেস্ক

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে ফের তৃতীয় জোটের সমালোচনায় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন বিজেপির বৈঠকে বিরোধী জোটকে একটি নেতাবিহীন ও উদ্দেশ্যবিহীন ‘কৌতুকমূলক’ জোট বলে বর্ণনা করেন সীতারমণ। এই জোটকে রাজনৈতিক স্বার্থ প্রণোদিত নেতাদের জটলা বলে তিনি এও বলা হয় যে এই তৃতীয় ফ্রন্টের এখনও পর্যন্ত কোনও অ্যাজেন্ডা নেই। তাঁরা দেশের জন্য কী করতে চান তাও জানেন না। কেবল নরেন্দ্র মোদির প্রতি বিদ্বেষই তাঁদের একত্রে বেঁধে রেখেছে। এদিকে এদিনের বৈঠকে সীতারমণ বলেন মোদিকে হারাতে পাকিস্তানের সাহায্য চেয়েছে কংগ্রেস। যদিও এই বিষয়টি নিয়ে বিস্তারিত আর কোনও মন্তব্য করেননি সীতারমণ। তিনি বলেন, সাধারন মানুষ স্থায়ীত্ব, সুশাসন ও নরেন্দ্র মোদির মতো নেতাকে চায়। উদ্দেশ্যবিহীন কোনও অস্থায়ী দল নয়। নির্মলা সীতারমণ নতুন ভোটারদের এগিয়ে এসে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন মোদি সরকারের সময়ে ভ্রষ্টাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটবন্দির ফলে দেশের করদাতার সংখ্যা ৩২.৮ লক্ষ থেকে বেড়ে প্রায় দ্বিগুন ৬৮.৬ লক্ষ হয়েছে। বিজেপির এই বক্তব্যকে অবশ্য উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তাদের দাবি এবারের লড়াই স্বৈরাচারী বিজেপির সঙ্গে গণতান্ত্রিক কংগ্রেসের। এবং সাধারন মানুষ কংগ্রেসকেই বেছে নেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *