নিজস্ব সংবাদদাতা
মাঝেরহাট কাণ্ডের পর সেতু তৈরির ক্ষেত্রে টেন্ডার দেওয়ার প্রক্রিয়ায় বদল করতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রের খবর, এবার থেকে সেতু তৈরির ক্ষেত্রে রাজ্যে সরকার আর বাজেট ঠিক করে দেবে না। এক্ষেত্রে টেন্ডার ডাকা হবে। সেই টেন্ডার ডাকার পর যে নির্মাণকারী সংস্থা অন্যান্য নির্মাণসংস্থার থেকে কম বাজেট দেবে, সেই নির্মাণসংস্থাকেই বরাত দেওয়া হবে । পাশাপাশি সেতুর নক্সা বা প্ল্যান থেকে শুরু করে সব ঠিক করবে ওই নির্মাণসংস্থাই। সেই নক্সা জমা দিতে হবে রাজ্যের কাছে। এরপর সেই প্ল্যান বা নক্সা রাজ্য দেখার পর, গ্রিন সিগন্যাল দিলেই তারপরই কাজ শুরু করবে ওই সংস্থা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news