নিজস্ব সংবাদদাতা
চাষ ও সেচের উন্নত পদ্ধতির বিষয়ে প্রশিক্ষণ নিতে ঝাড়খণ্ড থেকে ২৬জন কৃষকের প্রতিনিধিদলকে ইজরায়েলে পাঠালেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ইজরায়েলের মতো ঝাড়খণ্ডেও সেচের ব্যবস্থা উন্নত নয়। তবে গত কয়েক বছরে উন্নত কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই বাধা কাটিয়ে উঠেছে ইজরায়েল। সেই উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ নিতে রবিবার ইজরায়েল রওনা হল এই প্রতিনিধিদল। এবং ইজরায়েল থেকে প্রশিক্ষণ নিয়ে ফেরার পর এদের মাস্টার ট্রেনার হিসেবে নিয়োগ করা হবে। রাজ্যের অন্যান্য চাষিদের সেচের প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দেবেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news