Breaking News
Home / TRENDING / বিক্রি হতে চলেছে ঐতিহ্যবাহী আর.কে.স্টুডিওজ

বিক্রি হতে চলেছে ঐতিহ্যবাহী আর.কে.স্টুডিওজ

নিজস্ব সংবাদদাতা
কিংবদন্তী অভিনেতা ও পরিচালক রাজ কপুরের স্মৃতি বিজরিত আর. কে. স্টুডিওজ বিক্রি হতে চলেছে । প্রায় ৭০ বছর আগে মুম্বইয়ের চেম্বুরে স্টুডিওটি বানিয়ে ছিলেন রাজ কপুর। গত বছর সেপ্টেম্বর মাসে আগুনে এই স্টুডিওর অনেকটাই পুড়ে যায়। এদিকে দু একটা রিয়েলিটি শো ছাড়া তেমন কোনও শুটিংয়ের সেট পড়েনা আর কে স্টুডিওয়। ফলে এই স্টুডিওর মেরামত ও রক্ষণাবেক্ষন করা কঠিন হয়ে পড়ছে। ফলে সম্প্রতি রাজ পত্নী কৃষ্ণা রাজ কপুর, তাদের সন্তান রনধীর, ঋষি, রাজীর, ঋতু ও রিমা এক পারিবারিক বৈঠকে আর. কে. স্টুডিও বিক্রি করার সিদ্ধান্ত নেন। মুম্বইয়ের এক দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে ঋষি কপুর জানিয়েছেন, অনেক ভাবনা চিন্তা করে বুকের ওপর পাথর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কপুর পরিবার আর. কএ. স্টুডিওর পোড়া অংশ মেরামত করালেও এখন অনেক পরিচালকই চেম্বুর অব্দি আসতে চান না। পরিবর্তে আন্ধেরী অথবা গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে শুটিং করতেই পছন্দ করেন তাঁরা। ঋষি কপুর সাক্ষাৎকারে জানান, তাঁর পরিবার আর. কে. স্টুডিওর প্রতি অত্যন্ত আবেগপ্রবণ। তবে আর. কে. স্টুডিওর একেবারে ঘুরে দাঁড়ানোর আশা না থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *