ওয়েব ডেস্ক
ছত্তিসগড়ের সুকমায় সিআরপিএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে ৪জন মাওবাদীর মৃত্যু হয়েছে। আজ ভোর ৬টা নাগাদ সিআরপিএফের স্পেশাল কম্যান্ডো ‘কোবরা’র সঙ্গে গুলির লড়াই শুরু হয় মাওবাদীদের। ঘন্টাখানেক পর গুলির আওয়াজ থেমে গেলে এলাকা তল্লাশি করে ইউনিফর্ম পরিহিত ৪ মাওবাদীর দেহ উদ্ধার করে তারা। মৃতদেহের কাছে ইনসাস রাইফেল ও দুটি ৩০৩ রাইফেল উদ্ধার হয়েছে। বিমাপুর জঙ্গলজুড়ে চিরুনী তল্লাশি শুরু করেছে সিআরপিএফের স্পেশাল ফোর্স।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news