নীল রায়
জোট ভাঙার ক্ষতের ঘায়ে নুনের ছিটিয়ে ছিলেন বিমান বসু। মুখে জবাব না দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করে জবাব দিল কংগ্রেস। আরও ২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এআইসিসি। সোমবার রাতে মহারাষ্ট্রের একটি আসনের সঙ্গে পশ্চিমবঙ্গের ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। এই নিয়ে এখনও অবধি ৩৫ আসনে প্রার্থী দিল কংগ্রেস। প্রসঙ্গত, সিপিআইএমের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পরে প্রথম দফায় ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল রাহুল গাঁধীর দল। এদিন আরও ২৫ জনের নাম ঘোষণা করায় কোমর বাঁধতে শুরু করেছে কংগ্রেস কর্মীরা। এই তালিকায় স্থান পেয়েছেন মহিলা কংগ্রেসের সভানেত্রী রাসু দত্ত। গুঞ্জন ছিল, ডায়মন্ড হারবার কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হতে পারেন সোমেন মিত্রর পুত্র রোহান। কিন্তু তার বদলে ওই কেন্দ্রে প্রার্থী হয়েচেন সৌম্য আইচ রায়। পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো। হাওড়া লোকসভায় প্রার্থী হয়েছেন শুভ্রা ঘোষ। যিনি আবার প্রাক্তন রাষ্টরপতি প্রণব মুখোপাধ্যায়ের শ্যালকের স্ত্রী। আরএ সাত আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। কংগ্রেস সূত্রে খবর, আগামী দু একদিনের মধ্যেই প্রকাশিত হবে। প্রসঙ্গত, বামেরা কৌশলগত কারণে কংগ্রেসের হাতে থাকা চার আসনে প্রার্থী দেয়নি। কংগ্রেসও লোকসভা আসনে পাঁচ বামফ্রন্টের পাঁচ প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার কথা জানিয়েছিল। যার মধ্যে ছিল ডায়মন্ড হারবার, মথুরাপুর বোলপুর সহ আরও দুটি আসন। কিন্তু এদিন ডায়মন্ড হারবার সহ বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়ে জোটের রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছে
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news