ওয়েব ডেস্ক
পুলওয়ামার মতো ঘটনার পুনরাবৃত্তি আটকাতে এবার উপত্যকায় মাইন নিরোধক বাহন বা এমপিভি পাঠানো হচ্ছে। এছাড়াও ৩০টি আসনের বুলেটপ্রুফ বাসও তুলে দেওয়া হবে সেনার হাতে। মাইন নিরোধক বাহনে মোট ৬জন জওয়ানের বসার জায়গা রয়েছে। এছাড়াও, উপত্যকায় বম্ব ডিটেকশন ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সিআরপিএফের অধিকর্তা। তবে বুলেট প্রুফ বাসগুলি জঙ্গিদের গুলি থেকে রক্ষা করলেও বোমা বিস্ফোরণের ক্ষেত্রে এই বাসগুলি কার্যকর হবে না বলেই জানিয়েছেন সিআরপিএফের অধিকর্তা।
পুলওয়ামার পর উপত্যকায় সেনার কনভয় যাতায়াত করার নতুন সূচী তৈরি করা হয়েছে। হল্টির স্পটগুলি প্রতিনিয়ত পরিবর্তন করতে থাকা, সেনার কনভয় যাওয়ার সময় অন্য গাড়ীর যাতায়াত বন্ধ রাখা ও উন্নত মানের গাড়ী ব্যবহার করার মতো নতুন নিয়ম লাগু করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news